ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনের ৬ লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটককৃতরা । ছবির ক্যাপশন: ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটককৃতরা ।
আখতার হোসেন খান,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার গোবিন্দাসী, নিকরাইল ও গাবসারা ইউনিয়ন সংলগ্ন যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় তাঁদের আটক করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। অভিযানে গোবিন্দাসী নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. সিদ্দিকুর রহমানসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন গোবিন্দাসী নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুর রশিদ, আব্দুল মান্নানের ছেলে আব্দুল মতিন, মাগুরার মুহম্মদপুর এলাকার হালিম মোল্লার ছেলে ইয়াসিন, কালিহাতী উপজেলার বেলটিয়া গ্রামের মান্নানের ছেলে আমিরুল, কাশিপুর এলাকার নুরুজ্জামানের ছেলে জিলানী, নিকরাইল ইউনিয়নের বানতাইচর এলাকার আলী মণ্ডলের ছেলে নূর মোহাম্মদ, নিকরাইল ইউনিয়নের ৩ নম্বর পুনর্বাসন এলাকার আব্দুস সবুরের ছেলে ইব্রাহিম, পাটিতাপাড়া এলাকার আলিম উদ্দিনের ছেলে রুবেল ও হানিফের ছেলে রফিকুল, পুনর্বাসন এলাকার আব্দুল হালিমের ছেলে ইয়াসিন, কালিহাতী উপজেলার গরিলাবাড়ী এলাকার আব্দুল হালিমের ছেলে আব্দুর রউফ এবং সিরাজগঞ্জ সদর এলাকার ফটিক মাহবুবের ছেলে নায়েব আলী। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যমুনা নদীতে অবৈধভাবে বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, “যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। নদীর সম্পদ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে প্রশাসনের অবস্থান কঠোর।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।